বনগায় বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত যুবক

মৌমিতা দেবনাথ
বনগায় বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত যুবক
দুরন্ত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত বনগাঁয়। এলাকার মানুষের অভিযোগ রাত বাড়লেই এলাকায় বেড়ে যায় ট্রাকের দাপট। নিত্যদিন ট্রাকের ধাক্কায় জখম হচ্ছে সাধারণ মানুষ এ নিয়ে প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনরকম সুরাহা হয়নি। আহত ওই যুবকের ভাই জানায় তাদের রাস্তার পাশে টায়ারের দোকান তার সাথে কথা বলার জন্য তার ভাই বাইরে এসেছিল আর তখন গোপালনগরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাকে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে।