বনগাঁ রোড দোকান উচ্ছেদে নোটিশে, পুনর্বাসন চেয়ে ক্ষোভ এলাকাবাসীর

মলয় দে নদীয়া :-বনগ্রাম রোড সম্প্রসারণ কারণে বেশ কিছু দোকানপাট পড়ে যায় তারা আজ রাস্তা অবরোধ করে পূনর্বাসনের দাবিতে। দুই ঘন্টা যাবৎ বনগ্রাম রোড অবরোধ হয়ে পড়ে প্রশাসন আসে বোঝানোর চেষ্টা করছে দোকানদার দের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি 60 -70 বছর ধরে দোকান চালিয়ে আসছেন তারা। বর্তমান কর্মহীন পরিস্থিতিতে, সেটুকুও কেড়ে নিলে সংসার চলবে কিভাবে! পেছনেই p.w.d.র জায়গা তারাও বসতে দেবে না! অথচ সরকারি অনেক জায়গা পড়ে রয়েছে অন্যত্র। সেখানেও পুনর্বাসনের ব্যবস্থা করলে পরিবার নিয়ে দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে পারে।