বনগাঁ ইছামতি নদী থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ

মৌমিতা দেবনাথ,
বনগাঁ ইছামতি নদী থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ
বনগাঁর ইছামতি নদী থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে,উত্তর ২৪ পরগনা ছয় ঘুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দা গতকাল সকালে বাড়ি থেকে বেরোন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি। বহু খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে পরিবারের পক্ষ থেকে পেট্রাপোল থানায় মিসিং ডায়েরি করা হয়। আজ সকালে বনগাঁ মতিগঞ্জ হাটখোলা এলাকায় একটি ভ্যানের উপরে জামাকাপড় দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়, এরপর তারা খবর দেয় বনগাঁ থানায় , পুলিশ এসে ডুবুরি নিয়ে তল্লাশি চালিয়ে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় শোকাহত গোটা পরিবার। আচমকা ওই বৃদ্ধের মৃত্যু কেন হল তা খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।