নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বছরের শেষ দিনে ময়দানে উল্টে গেল গাড়ি
এ যেন একেবারে সিনেমার দৃশ্য একেবারে খেলনা গাড়ির মতো সাত সকালে ময়দানের কাছে উল্টে গেল গাড়ি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের গতিতে এসে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। তাতে ছিলেন দু’জন। দুই বন্ধু কোলাঘাট থেকে গাড়ি চালিয়ে কলকাতার দিকে আসছিলেন। এয়ার ব্যাগ থাকায় তাঁরা বেরিয়ে আসেন বাইরে। দু’জনেরই অল্পবিস্তর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। বছরের শেষ দিনে যখন উৎসবের মেজাজে গোটা শহর ঠিক তখনই ঘটলো এমন ভয়াবহ দুর্ঘটনা।দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় ময়দান থানার পুলিশ। গাড়িটিকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আটক করা হয়েছে দুই যুবককে। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দু’জনের মেডিক্যাল করানো হবে। তারপর দেখা হবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল। পুলিশ মনে করছে যে নিয়ন্ত্রণ হারিয়েই দুটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। পুলিশেও মনে করছে যে কুয়াশার কারণেও হয়তো বা নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। তবে কেউ খুব বেশি গুরুতর ভাবে আহত হননি।

