গত ২৪ ঘন্টায় আবহাওয়ায় এসেছে আমুল পরিবর্তন। যে তীব্র তাপপ্রবাহে পুড়ছিল বঙ্গবাসী তার থেকে খানিকটা হলেও স্বস্তি মিলেছে। মেঘলা আবহাওয়া তার সাথে মাঝেমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে । কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে কি বর্ষা ঢুকে গেছে রাজ্যে এ বিষয়ে জানুন বিস্তারিত।ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। কিন্তু একইসঙ্গে নিচের দিকের জেলায় তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য জেলায়। বাকি জেলা গুলিতেও মঙ্গলবার পর্যন্ত থাকবে অস্বস্তিকর আবহাওয়া।প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা।সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

