বঙ্গীয় শিক্ষকও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে নদীয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন উৎসশ্রী বিষয়ক নানা সমস্যায়

মলয় দে নদীয়া:- বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে রাজ্য সমিতির সদস্য বিশ্বজিৎ বিশ্বাস জেলা সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তীসহ জেলার অন্যান্য কার্যকরতা ও সদস্যগণের এক প্রতিনিধি দল, নদীয়া জেলা বিদ্যালয় পরিদর্শক এর সাথে সৌজন্য সাক্ষাতকার, রাখি বন্ধন এবং “উৎসশ্রী” বিষয়ক নানা সমস্যায় একটি ডেপুটেশন দিলেন।
সাধারণ বদলির ন্যূনতম সময়সীমা পাঁচ বছর থেকে দুবছর করা, 10% এনওসি বাড়িয়ে কুড়ি শতাংশ করা, সমস্ত ভ্যাকেন্সি পদ প্রকাশ্যে প্রকাশিত করা এ ধরনের আরো একগুচ্ছ সমস্যায় আলোকপাত করেন সংগঠন নেতৃত্ব। বিদ্যালয় পরিদর্শক সমস্ত বিষয়টি বুঝে তাদের আশ্বস্ত করেন সমাধানের লক্ষ্যে।