বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ গ্রামে পৌঁছতেই ব্যাপক উত্তেজনা, কান্নায় ভেঙে পড়ল পরিবার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ গ্রামে পৌঁছতেই ব্যাপক উত্তেজনা, কান্নায় ভেঙে পড়ল পরিবার।
বুগটুই গ্রামে নিয়ে যাওয়া হলো বকটুই কান্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃতদেহ। গত সোমবারই সিবিআই হেফাজতে মৃত্যু হয় লালন শেখের আর তারপরেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে বক তুই গ্রামের বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় তাদের বিক্ষোভ আর আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত দেহকে নিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল পরিবারের সদস্যরা।সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়। গত কয়েকদিন ধরে লালন শেখের মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য। তার মৃত্যুতে সিবিআইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে তার স্ত্রী। স্ত্রীর অভিযোগ ছিল যে তার স্বামীকে খুন করা হয়েছে। মৃতদেহ গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। পুলিশ আধিকারিক এর সাথেও রীতিমত বচসায় জড়িয়ে পড়ে তারা। পুলিশ অধিকারীক জানালেন যে আইন অনুসারে তদন্ত এগোচ্ছে এবং এই বিষয়ে এখনই কোন কিছু বলতে চান না তিনি।মৃতদেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে আসতেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে ক্ষোভে ফেটে পড়েছে উত্তেজিত জনতা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিবিআই এর তরফে।