মৌমিতা দেবনাথ,
বকেয়া ডি এর দাবিতে মহানগরীর পথে প্রতিবাদ মিছিলে সরকারি কর্মচারীরা
বকেয়া ডি এর দাবিতে রাজপথে প্রতিবাদ মিছিলে নামলো সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সুবোধ মল্লিক স্কয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে বহু সরকারি কর্মচারীরা। তাদের দাবি তাদের ন্যায্য মহার্ঘ ভাতা দিতে হবে। তাদের অভিযোগ রাজ্যজুড়ে শিক্ষা ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি শুরু হয়েছে তার প্রতিবাদে এই মিছিলে সরকারি কর্মচারীরা পথে নামল। এই প্রথমবার নয় এর আগেও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে পথে নেমেছিল তারা। আর এবার বকেয়া ডি এ মেটানোর দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিলে সরকারি কর্মচারীরা। যা ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল মহানগরীর রাজপথ।

