নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বকটুইকান্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর প্রতিবাদে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
বকটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে রানীগঞ্জে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের নামলো লালন শেখের পরিবার এবং গ্রামবাসীরা। লালন শেখের মৃত্যুতে, সিবিআই তদন্তের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে তার স্ত্রী রেশমা বিবি।সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে খুন করে দেওয়ার হুমকি দেন বলেও রেশমার অভিযোগ। তার প্রতিবাদে কার্যত বিক্ষোভে ফেটে পড়লো গ্রামবাসীরা এবং তার পরিবার। সেই ছবি আপনারা নতুন বাংলার পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।সোমবার বিকেলে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগারে লাল রঙের গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সিবিআইয়ের দাবি, লালন ‘আত্মহত্যা’ করেছেন। কিন্তু এই দাবি একেবারে মানতে নারাজ লালনের পরিবার এবং তার স্ত্রী। তাদের অভিযোগ তার স্বামীকে খুন করা হয়েছে। রাস্তায় শুয়ে পড়ে কার্যত বিক্ষোভে সামিল হয়েছে পরিবারের সদস্যরা। এই বিক্ষোভে কার্যত উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং অবরোধের ফলে ১৪ নম্বর জাতীয় সড়কে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা।

