মৌমিতা দেবনাথ
ফের সীমান্তে বিএসএফ বাহিনীর তদন্তে উদ্ধার লক্ষাধিক টাকার রূপো
সীমান্তে ফের বিএসএফ বাহিনীর তদন্ত অভিযান আর তদন্তে উদ্ধার করা হলো প্রায় লক্ষাধিক টাকার রুপো। জানা গেছে চার চাকা গাড়িতে করে প্রায় ১০ কেজি রুপোর গয়না পাচারকার্য চলছিল বাংলাদেশে।সোমবার ভোররাতে বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপদহ এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়ি সীমান্তের হাকিমপুরের দিকে যাচ্ছিল। আর ঠিক সেই সময় সীমান্তে পাহারা দিচ্ছিল বিএসএফের ১১২ নং ব্যাটেলিয়ানের জি ব্রাঞ্চের জওয়ানরা। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার ১০ কেজি রুপোর গয়না। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। ইতিমধ্যেই রুপোর গয়না এবং চারচাকা গাড়িসহ ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে শুল্ক দপ্তরের আধিকারিকরা।

