ফের লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল

এখনো কাটেনি করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ। ফের আবারও একবার লাইনচূত মেদিনীপুর হাওড়া লোকাল।খড়গপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।শনিবার রাতে মেদিনীপুর থেকে হাওড়া আসছিল লোকাল ট্রেনটি। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে রাত প্রায় পৌনে দশটা নাগাদ। সেই সময় লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ট্রেনের একটি বগি। তবে জানা যাচ্ছে ট্রেনটি সেই সময় ধীরগতিতে ছিল বলে কোন ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই। ধীরগতিতে থাকার কারণই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বিগত কয়েকদিন আগেই করমন্ডল এক্সপ্রেস এ দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য দেখেছিল গোটা দেশ আর সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়ছে যাত্রীরা। মানুষের মনে প্রশ্ন উঠছে যে ট্রেনযাত্রা কি সত্যি আর নিরাপদ?