নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
ফের নদীয়ার শান্তিপুরে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
ফের নদীয়ার শান্তিপুরে রুপা কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতী। মন্দির প্রাঙ্গণে থাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের ষড়ভুজা বাজার এলাকার। এই বাজারের জাগ্রত রূপাকালি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ বেশ কিছু অর্থ চুরি গেছে। প্রচুর রুপোর গয়না পরিহিত থাকেন বলে তার নাম রূপাকালি। পুজোর পরে প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পর সেই সমস্ত গয়না অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তাই বড়সড়ো কোন চুরি হয়নি বলে জানা গেছে। এলাকাবাসীরা জানায় সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায় দুষ্কৃতী। স্থানীয়রা জানায় যে ওই এলাকায় যথেষ্ট পাহারা আছে এবং লাইটও আছে। তারপরেও কিভাবে চুরির ঘটনা ঘটলো তা বুঝতে পারছেন না কেউ। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তবেই প্রথমবার নয় যেভাবে শান্তিপুরে একের পর এক চুরির ঘটনা ঘটেছে তাতে রীতিমতো প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

