ফের নদীয়ায় বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ঘুগনি বিক্রেতার

মৌমিতা দেবনাথ
ফের নদীয়ায় লরির ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। বেপরোয়া গতিতে আশা লরির ধাক্কায় মৃত্যু হল এক ঘুগনি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে জাতীয় সড়কের টার্নিংয়ে রাস্তা পারাপার করছিলেন ওই ঘুগনি বিক্রেতা। এরপর দ্রুত গতিতে একটি দশ চাকার লরি প্রথমে একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মেরে ওই ঘুগনি বিক্রেতার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই ব্যক্তির এমনকি দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে রাস্তায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি অতি দ্রুত গতিতে আসছিল যার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তারা আরো জানায় যে রাতে বেপরোয়া গতিতে লরির দৌরাত্ম্য যেভাবে বেড়ে চলেছে তাতে প্রশাসনিক নজরদারি আরো বাড়াতে হবে নয়তো দিনের পর দিন এভাবেই দুর্ঘটনা আরো বাড়তে থাকবে।