ফের নদীয়ায় পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি
রানাঘাটের পর ফের নদীয়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভালুকা পুরাতন বাজার এলাকায়। জানা গেছে ওই এলাকায় দুটি সোনার দোকানে গতকাল গভীর রাতে চুরি হয় আজ সকালে স্থানীয়রা দেখতে পেয়ে ওই দুই সোনার দোকানের মালিককে ফোন করে বিষয়টি জানান। দোকানে এসে এরপর তারা দেখতে পান সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে এবং প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলেই অভিযোগ। এরপর খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। উল্লেখ্য গত কয়েকদিন আগেই রানাঘাটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা জেলা জুড়ে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নদিয়ায় পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আপাতত ঘটনার তদন্ত করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

