ফের জনতার বিক্ষোভের মুখে দিদির দুত তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী

মৌমিতা দেবনাথ,
ফের জনতার বিক্ষোভের মুখে দিদির দুত তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ দিদির সুরক্ষা কবজ। যা নিয়ে জনতার দুয়ারে হাজির হচ্ছেন দিদির দূতেরা। মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতেই জনতার কাছে পৌঁছাচ্ছেন তারা। জায়গায় জায়গায় নেতা সাংসদরা পৌঁছতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছেন। আর এবার বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনলেন খেলার মাঠ বিক্রি করে দেওয়ার, আবাস যোজনার বাড়ির নামে কাঠ মানি নেওয়ার ও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে কার্যত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।