মৌমিতা দেবনাথ
প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দুই মেয়েকে সাইকেলে চাপিয়ে এক ব্যক্তি দিউ থেকে পৌঁছলেন মুর্শিদাবাদ
তার স্বপ্ন প্লাস্টিক মুক্ত ভারত গড়তে চান। আর সেই স্বপ্নকে লক্ষ্য করেই নিজের দুই মেয়েকে সাইকেলে চাপিয়ে বেরিয়ে পড়েছেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে আর সাথে মানুষকে প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করার বার্তাও দিচ্ছেন। বিগত এক বছর আগে ভারতের পশ্চিম উপকূলের দিউর বাসিন্দা অনিল চোহান সাইকেলে চেপে প্রচারে বেরন। যাত্রা শুরুর এক বছর তিন মাস পর তিনি পৌঁছলেন রাজ্যের মুর্শিদাবাদে।দেশকে প্লাস্টিক মুক্ত রাখার বার্তা দেওয়ার জন্য অনিলের সঙ্গী হয়েছেন তার দুই নাবালিকা কন্যা শ্রেয়া চৌহান এবং যুক্তি চৌহান। তিনি পেশায় একজন জেলে, তার স্ত্রীর মৃত্যুর পর দুই মেয়েকে সাইকেলে করে নিয়ে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণের উদ্দেশ্যে। তার লক্ষ্য আগামী চার মাসের মধ্যে নিজের শহর দিউতে পৌঁছে যাওয়া। নিত্যদিন প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের কারণে পরিবেশ দূষিত হচ্ছে আর তার সাথে প্রাণহানি হচ্ছে প্রচুর গবাদি পশুর তারা না বুঝেই অনেক সময় প্লাস্টিক জাত দ্রব্য খেয়ে ফেলে আর যার কারণে তাদের মৃত্যু পর্যন্ত হয়। নিত্যদিন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে তা থেকে পরিবেশকে বাঁচাতে তিনি মানুষকে এভাবেই সচেতন করছেন

