প্লাস্টিক ও রবার কারখানায় বিধ্বংসী আগুন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্লাস্টিক ও রবার কারখানায় বিধ্বংসী আগুন।
আবারো বিধ্বংসী আগুন কলকাতা মহানগরীতে। সপ্তাহের শুরুতেই ট্যাংরার একটি রবার কারখানায় বিধ্বংসী আগুন জ্বলে উঠল। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকা ভয়াবহ আগুন জ্বলে উঠলো। জনবহুল এলাকা হওয়ায় সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে। প্লাস্টিক কারখানার পাশাপাশি রবার কারখানাতেও ধরে যায় আগুন। গোটা এলাকা ঢেকে যায় আগুনের কালো ধোয়ায়। আশেপাশের কারখানা থেকে ও কর্মীদের বের করে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট জানতে পারা না গেলেও অনুমান করা হচ্ছে যে প্লাস্টিক এবং রাবারের অবশিষ্ট অংশ থেকেই এই আগুন লেগে যায়। তবে কারখানাগুলোতে কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠছে স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টা অবশেষে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। দাহ্য বস্তু পূর্ন কারখানায় কোনরকম পকেট ফায়ার রয়েছে কিনা তার তদন্ত করছে দমকল কর্মীরা। ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে গোটা এলাকা।