মৌমিতা দেবনাথ,
প্রেমের দিবস ভ্যালেন্টাইনস ডে তে কেমন আছেন গোলাপ চাষিরা ?
আজ ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসার দিবস। প্রেমের এই দিবসে নিজের ভালোবাসার মানুষটাকে একটি গোলাপ দেন সকলে। কিন্তু ভালোবাসার এই দিনে কেমন আছেন গোলাপ চাষিরা। বছরের এই একটি মাত্র সময়ের দিকেই তাকিয়ে থাকেন গোলাপ চাষিরা। সারাবছরের আয় নির্ভর করে ফেব্রুয়ারি মাসের এই দিনটির ওপরে। চাষিরা জানালেন গোলাপের চাহিদা ভালই বেড়েছে তার সাথে বিক্রিও ভালই হচ্ছে। সারা বছর গোলাপ চাষ হলেও এই সময়ে লাল গোলাপের চাহিদা অনেকটাই বেড়ে যায়। কারণ নিজের পছন্দের প্রিয় মানুষটিকে সকলে লাল গোলাপ দিতেই ভালোবাসে। গত দু’বছর মহামারীর কারণে একটু ভাটার মধ্যে ব্যবসা চললেও এ বছর অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গোলাপ বিক্রিও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। প্রেম দিবসে তাই বাড়তি লাভের আশায় বুক বেঁধেছে গোলাপ চাষিরা।

