মলয় দে নদীয়া :- নদীয়ার হোগলবেড়িয়ায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী স্নেহা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ঘিরে, এলাকায় ধূন্ধুধুমার কান্ড। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে। পরিবার সূত্রে প্রকাশ আজ সকাল দশটা নাগাদ স্নেহা চক্রবর্তী নাম যজ্ঞ অনুষ্ঠানের ফুল কিনতে বাজারে আসে। সে জমশেদপুর গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এমন সময় ব্রোজেন মন্ডল, বয়স ৪৫ নামের এক ব্যক্তি আচমকা দা দিয়ে স্নেহার মাথায় কোপ মারে, এমন অভিযোগ স্নেহার পারিবারিক সূত্রে। তড়িঘড়ি স্নেহা কে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি করিমপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য জেলার সদর হাসপাতাল শক্তিনগরে পাঠানোর ব্যবস্থা করছে।
অন্যদিকে ওই ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এলাকা সূত্রে জানা যায়, বিবাহ প্রস্তাব নাকোচ করার পরেও ওই ছাত্রীকে মাঝেমধ্যে বিরক্ত করতো ওই ব্যাক্তি।
এই ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে। অভিযুক্তের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা । রাস্তার মাঝে আগুন ধরিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয় । গোটা ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে আসে, তেমনি চাঞ্চল্যকর পরিস্থিতি রয়েছে এখনও ।

