প্রেম করতে এসে সোজা ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে প্রেমিক- প্রেমিকা

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ:

প্রেম করতে এসে সোজা ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে প্রেমিক- প্রেমিকা

এসেছিলেন প্রেমিকার সাথে দেখা করতে কিন্তু কে জানত অভিসার করতে এসে একেবারে ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসতে হবে।কোচবিহার এর তুফান গঞ্জ এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা, রনি রায় তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন বাড়িতে। মেয়েটির বাড়ি ছিল ফাঁকা, নিভৃতে এরকম প্রেমের সুযোগ কেইবা ছাড়ে। ব্যাস যেই দেখা করতে পৌঁছালো ওমনি গ্রামবাসীরা দুজনকে তালা বন্ধ করে দিল। বহুদিন যাবত ছেলেটি নাকি ওই মেয়েটির বাড়িতে মাঝেমধ্যেই দেখা করতে আসে আর এটি গ্রামবাসীরা মাঝেমধ্যেই লক্ষ্য করেছে তাই এদিন তারা বন্ধ করে পুলিশে খবর দেওয়া হয় এরপর স্থানীয় থানার পুলিশ এসে ওই দুই প্রেমিক যুগলকে জিজ্ঞাসাবাদ করে যে তারা বিয়েতে রাজি কিনা। প্রেমিক যুগল সায় দেওয়ার পর এলাকার একটি দুর্গা মন্দিরে দুজনকে নিয়ে গিয়ে ঢাকঢোল বাজনা সহযোগে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারা বোধহয় ভাবতেও পারেননি যে প্রেম করতে সেভাবে সোজা বিয়ের পিঁড়িতে বসতে হবে। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা এলাকায়