প্রাথমিকে ১৪০ জন শিক্ষক বাতিলের সিদ্ধান্তে অনর থাকলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ১৪০ জন শিক্ষক বাতিলের সিদ্ধান্তে অনর থাকলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাথমিকে ১৪০ জন শিক্ষক বাতিল করার সিদ্ধান্তে অনর থাকলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ২০১৪ সালে টেট পরীক্ষা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। বেআইনিভাবে এক নম্বর করে বাড়িয়ে দিয়ে পরীক্ষা না দিয়ে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠে আসে বারংবার। গত বছরে ১৩ ই জুন সেই ২৬৯ জন প্রাথমিক শিক্ষক এর নিয়োগ এবং বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এরপর বরখাস্ত হওয়াদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন।কিন্তু ডিভিশন বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিলমোহর দেয়। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে তাদের মধ্যে চাকরি ফিরে পান একজন। এমন পরিস্থিতিতে গত ২৩ শে ডিসেম্বর বাকি ৫৩ জন এর চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং আজ সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে ১৯৩ জন প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিল করা সিদ্ধান্ত নিল হাইকোর্ট।