প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু দুই বন্ধুর

মৌমিতা দেবনাথ,
প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু দুই বন্ধুর
বৃদ্ধ বয়সে একে অপরের প্রাতঃভ্রমণের সঙ্গী ছিলেন কিন্তু কে জানতো প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে। অজানা গাড়ির ধাক্কায় একসাথে মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভেতাগোড়া গ্রামে, জানা গেছে একজনের বয়স ৬০ বছর এবং অপরজনের ৬৫ বছর। অন্যান্য দিনের মতোই নাকি সোমবার সকালে ওই দুই বৃদ্ধ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। তারা ৬০নম্বর জাতীয় সড়ক ধরে বের হন। স্থানীয় এক যুবক সাইকেল নিয়ে যাবার সময় দেখতে পান যে ওই দুই বৃদ্ধ পথের ধারে পড়ে আছে। এরপর তড়িঘড়ি তাদেরকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।