প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাওয়ার আহবানে সভা

প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাওয়ার আহবানে সভা

মলয় দে নদীয়া :-
আমরা শক্তি আমরা বল
আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মুর্ছেতুফান
উর্ধ্বে বিমান ঝড়-বাদল।
আমরা ছাত্রদল।
কবি কাজী নজরুল ইসলামের ছাত্রদল কবিতা এই পংক্তিটি গতকাল সন্ধ্যেবেলায় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছিলো নদীয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে। প্রতিবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আঠাশে আগস্ট, কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হওয়া, একুশে জুলাই এর মতই আবেগ। আর সেই উপলক্ষে জেলা তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন এলাকায় পথসভা মিছিল দেওয়ার লেখার শুরু হয়েছিলো বেশ কয়েকদিন আগেই। গতকাল হাঁসখালি শান্তিপুর ব্লক এবং শান্তিপুর শহর কিছুটা সময়ের ব্যবধানে পরপর অনুষ্ঠিত হতে থাকে বিকাল থেকে রাত পর্যন্ত। যার মধ্যে সর্বশেষে শান্তিপুর ডাকঘর মোড়ে সন্ধ্যা থেকে মাঝেমধ্যে এক পশলা বৃষ্টির মাঝেই ছাত্রদের কলকাতা যাওয়ার আহ্বানের স্বপক্ষে বিভিন্ন বক্তব্য চলছিলো। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রাকেশ পাড়ুই এসে পৌঁছান শেষ পর্যায়ে। বিধায়ক শোনান, ছাত্র জীবনের নানান ঘটনা, বর্তমান তৃণমূল নেতৃত্বের অতীতের ছাত্র অবস্থার বিভিন্ন কাহিনী। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি জানান, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবারে ২৮ শে আগস্ট রবিবার ছুটি পড়ার কারণে, ২৯ শে আগস্ট পালিত হওয়ার বিভিন্ন কর্মসূচির কথা। তবে তিনি বলেন এবারে লক্ষ্য একটাই, তেইশে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক জয়লাভ এবং ২৪ শে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী দেখা। অতীতের ইতিহাস বলছে ছাত্ররাই একমাত্র, তাদের হার না মানা উচ্ছ্বাস উদ্দীপনা দিয়ে পরিত্রান ঘটিয়েছে মানুষের। এবারেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির ফলে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি আনবে ছাত্ররাই।