প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ছাতা মাথায় নিয়ে, কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শান্তিপুর পৌরসভার

মলয় দে নদীয়া :-আজ ২২ শে শ্রাবন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন।এই উপলক্ষ্যে শান্তিপুর পৌরসভা নিকটস্থ রবীন্দ্রকাননে রবীন্দ্র মূ্র্তিতে মাল্যদান করা হয়। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কমিটির সদস্য মাননীয় আব্দুল সালাম কারিকর, শাহজাহান শেখ , বেশ কয়েকজনকে দেখা গেল সভা সংলগ্ণ রবীন্দ্র কাননে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে। আরো কয়েকটি সামাজিক সংস্থাকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা গেছে।