মলয় দে নদীয়া:- প্রাকৃতিক উত্তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিবিআই এর উত্তাপ, দলীয় কর্মী সমর্থকদের ঘোল খাওয়াচ্ছেন বিধায়ক তাপস সাহা।
খাঁটি টক দই, ঠান্ডা জল আর পাকা বেল, সবমিলিয়ে তৈরি করলেন ঘোল! শুধু তৈরি করছেন না, প্রত্যেককে ধরে ধরে তা খাওয়াচ্ছেনও! নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশের পর তাপসের বেতাই বাড়িতে এভাবেই কর্মী-সমর্থকদের ঘোল খাওয়াচ্ছেন তেহট্ট তৃণমূল বিধায়ক তাপস সাহা। সিবিআই তদন্তের নির্দেশে কার্যত নির্লিপ্ত তাপস, দিচ্ছেন সবরকম সাহায্যের আশ্বাস। যদিও সিবিআই তদন্তের নির্দেশের পর থেকে তেহট্ট রাজনৈতিক উষ্ণতা উত্তরোত্তর বাড়ছে, এমন অবস্থায় ঠান্ডা ঘোলে শীতল হবে উষ্ণতা, মন্তব্য তাপসের।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দলের পঞ্চায়েত সদস্যের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত। আদালতের নির্দেশই ইস্তক দলের বিরুদ্ধে একের পর এক তোপ যাচ্ছেন তাপস। কখনো অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মচারীদের দুব্যবহার নিয়ে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক, আবার কখনো দলেরই একশ্রেণীর নেতা-নেত্রীদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যুক্ত থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। তাপসের অভিযোগ ” অভিষেক ব্যানার্জির ক্যমাক স্ট্রিটের অফিসের একাধিক স্টাফ টিনার সাথে পয়সা খেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেটা অভিষেকও জানে না। অভিষেক বুঝতেও পারছে না তার নাম করে নদিয়া থেকে কয়েক কোটি টাকা তুলেছে টিনা। বিধায়ক হিসেবে আমার খারাপ লাগছে যেদিন এই সত্যগুলো প্রকাশ হবে সেদিন আর দলের কিছু করার থাকবে না”। যদিও বিজেপির সঙ্গে যুক্ত থেকে সব ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে টিনা সাহার পাল্টা অভিযোগ ” কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায়ী দল নেবে না। তদন্তের ভয়ে উনি এখন পাগলের প্রলাপ বকছেন” ।

