প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কুমার দাস

মৌমিতা দেবনাথ,
প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কুমার দাস
দিনভর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ প্রয়াত হলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকুমার দাস। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন দুপুরে ওড়িশার শাসকদল BGD র একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে যাচ্ছিলেন তিনি। গাড়ি থেকে নেমে ওই কার্যালয়ের উদ্বোধনের পথে যাওয়ার সময় এক পুলিশকর্মী তাকে উদ্দেশ্য করে গুলি চালায় এরপর তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং অস্ত্রোপচার করা হয়। দিনভর তিনি মৃত্যুর সাথে সমানে লড়ে যাচ্ছিলেন। তার জন্মস্থান ঝারসুগুদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং গান স্যালুট জানানো হয়। তার মৃত্যুতে ওড়িশায় তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।