এখন ইন্ডাস্ট্রিতে একটা বদল এসেছে। সকলেই কঠোর পরিশ্রম করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সম্মান জানিয়েই অক্ষয় কুমার বলেন, “ইতিবাচকতা থাকা খুব দরকার। আমাদের প্রধানমন্ত্রী যে সেই ইতিবাচক দিকটি বুঝতে পেরেছেন তাতেই ধন্য। উনি আমাদের ভারতের সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর কোনও বক্তব্যের কারণে যদি ভাল বদল বা পরিবর্তন আসে তবে আমাদের শিল্পের জন্য, ইন্ডাস্ট্রির জন্য সত্যিই ভাল হবে। এবং আমি মনে করি অবশ্যই সেই পরিবর্তন হওয়া উচিত”।
শেষ কিছুদিনে পাঠান নিয়ে মারাত্মক বিতর্ক। দাবি তোলা হয়েছিল, বেশ কিছু দৃশ্য কেটে ছেঁটে ফেলতে হবে। সিনেমা তৈরির পর এহেন কাজ এক বিরাট অসুবিধার সৃষ্টি করতে পারে। সেই বিষয়কে নির্দিষ্ট করেই অক্ষয় আরও বলেন, “আমরা সিনেমা বানাই, সেটা সেন্সর করাই, পাশ হয়ে যায়। তারপর কেউ এসে বলে দেবে এটা বাদ দাও, তখন আরও বিপদ! এখন যখন উনি বলেছেন তখন আশা করছি আমাদের পক্ষে ভালই হবে”।
উল্লেখ্য, “সিনেমার ক্ষেত্রে কেউ কোনও অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না যা আমাদের পরিশ্রমকে ছাপিয়ে যায়।”- এমনটাই জানিয়েছেন বিজেপির জাতীয় বৈঠকে নরেন্দ্র মোদী। আর অভিনেতা অক্ষয় কুমার সেই প্রসঙ্গেই এবার তাঁকে প্রশংসায় ভরালেন।
তিনি উপস্থিত ছিলেন তাঁর নতুন ছবি ‘সেলফি’র ট্রেলার লঞ্চে। অক্ষয় সমস্ত ঘটনাকে ইন্ডাস্ট্রির পক্ষে ভাল বলেই দাবি করেছেন ।

