প্রতিমাসে জন্মদিন পালন করে ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করে তোলার অভিনব উদ্যোগ এক প্রাথমিক বিদ্যালয়ের

প্রতিমাসে জন্মদিন পালন করে ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করে তোলার অভিনব উদ্যোগ এক প্রাথমিক বিদ্যালয়ের

মলয় দে নদীয়া:-দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় গুলি বন্ধ থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনীহা বেড়েছে উপস্থিতির ক্ষেত্রে। তাদের বিদ্যালয়ের মুখী করে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে। তবে শান্তিপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের গাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের খুব শিক্ষিকারা অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন। ওই বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে নিয়ম করে জন্মদিন পালন করা হবে এখন থেকে।আজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় প্রামাণিক মহাশয় এর তত্ত্বাবধানে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুকারিম মন্ডল, আরবাজ শেখ ,ও চতুর্থ শ্রেণীর ছাত্রী সাগিরা গাইন,ও সানিয়া খাতুনের জন্ম মাস উদযাপন করলো বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে। তিনি বলেন, এতে অন্য ছাত্রছাত্রীদেরও আগ্রহ বাড়বে তাদের জন্ম মাসও সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে অভিনব এই জন্মদিন পালনের আগ্রহে।বিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের স্কুল মুখি করা উপস্থিতির হার বাড়ানো এবং বাচ্চাদের আনন্দদায়ক পাঠের মাধ্যমে সামাজিক করে তোলা। তবে এ ধরনের অনুষ্ঠানের জন্য টিফিনের সময় বেছে নিয়ে, পঠন পাঠনে ঘাটতি রাখেননি তারা। অন্যান্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী সকলেই উপহার এনেছেন, জন্মদিন উপলক্ষে কাটা হয়েছে কেকও। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সংবর্ধিত হয়ে খুশি জন্মদিন পালন করা ওই চার খুদে পড়ুয়া। তারা প্রত্যেকেই বলে বাড়ি থেকে বিদ্যালয়ে বেশি আনন্দ পেয়েছে। অন্যান্য ছাত্র-ছাত্রীরা ও অধীর আগ্রহে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হবে জন্মদিনের প্রতীক্ষায়।