প্রজাপতির রূপে মন্দিরে এলেন স্বয়ং জগন্নাথ দেব, দেখুন ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ,
প্রজাপতির রূপে মন্দিরে এলেন স্বয়ং জগন্নাথ দেব, দেখুন ভাইরাল ভিডিও
পতঙ্গ হলেও যেন অবিকল জগন্নাথ দেবের মত রূপ। ঠিক যেন প্রজাপতির বেশে মন্দিরে এসেছেন স্বয়ং জগন্নাথ। ফুলের সাজিতে এসে বসেছে প্রজাপতি। মুহূর্তে ভিডিওটি হয়েছে ভাইরাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন বিরল প্রজাতির প্রজাপতির ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ওড়িশার জজপুরের একটি মন্দিরে দেখতে পাওয়া গেছে এমন প্রজাপতি। পতঙ্গটিকে দেখা মাত্র কেউ কেউ তাকে ভক্তি ভরে প্রণাম করছেন সকলে মনে করছেন সাক্ষাৎ জগন্নাথ তাদের দর্শন দিয়েছে। ওড়িশার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জগন্নাথ দেবের মন্দির প্রচলিত আছে তিনি নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সামনে আসে। যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এমন বিরল প্রজাতির প্রজাপতি সারা বিশ্বে খুব কম দেখতে পাওয়া যায়।দেখুন সেই ভাইরাল ভিডিও।