মলয় দে নদীয়া:- গ্রীষ্মের প্রখর দাবদাহে মানুষের ওষ্ঠাগত প্রাণ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর উপর। এমতাবস্থায় যদি বাড়ির বাইরে পা রাখা যায়, তাহলে মানুষের প্রাণ হাসফাঁস করে কিভাবে ওঠে বাসে! তার ওপর যদি বাসস্ট্যান্ডের শেড না থাকে? যাত্রীদের ক্ষেত্রে এ কষ্ট চরম পর্যায়ের। এমনই চিত্র দেখা গেল নদীয়া জেলার করিমপুর বাস স্ট্যান্ড চত্বরে। সেখানে দীর্ঘক্ষণ বাসগুলো রোদে দাঁড়িয়ে থাকার ফলে প্রচন্ড গরম হয়ে যাওয়া ওই বাসের সিটে বসা তো যাইই না এমনকি দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে ছাদ বা বাসের টিনের দেওয়াল গরম হয়ে ওঠার ফলে । এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকলেই। তাদের দাবি বাস দাঁড়িয়ে থাকার কোন শেড নেই, তাই অস্বাভাবিক ভাবে গরম হয়ে থাকে বাসগুলি।বাসযাত্রী থেকে শুরু করে বাসের ড্রাইভার, কন্ডাক্টর, সকলেই জানিয়েছেন তাদের মতামত।

