পৌরসভা পরিচালিত নতুনহাট বাজারে ব্যবসায়ীদের, খাজনা সংক্রান্ত ডেপুটেশন শান্তিপুর পৌরসভায়

মলয় দে নদীয়া :-
শান্তিপুর নতুনহাটে পৌরসভার বাজার সম্প্রতি শান্তিপুর পৌরসভা তার নিজস্ব অধিকার প্রয়োগ করে, ই -টেন্ডার ডেকে নতুন ইজারাদারের উপর বাজার পরিচালনার দায়িত্ব ন্যাস্ত করেন। ব্যবসায়ী সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পৌরসভা তার নিজের অধিকার বজায় রাখে। এর ফলে পুরসভার আয় যেমন বাড়ে তেমন ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বিভিন্ন রকম ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়।
কিন্তু আজ ওই বাজারে শতাধিক ক্ষুদ্র বাজার ব্যবসায়ীরা শান্তিপুর পৌরসভায় এসে পৌরপতি সুব্রত ঘোষের কাছে একটি লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগে বলা হয়েছে, পূর্বের কথা অনুযায়ী বাজারে অনুপস্থিত থাকলে সেদিন কোনো কাজ না দিতে হবে না। কিন্তু সেই নিয়ম লংঘন করে বর্তমান ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদেরকে নানাভাবে হেনস্থা করছে। আর এরই প্রতিবাদে পুরসভায় পৌরপতির কাছে সাহায্য চাইতে এসেছিলেন তারা। তাদের মধ্যে থেকে দশ জনের এক প্রতিনিধি দল পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে কথা বলে জানান, শান্তিপুর পৌরসভা তাদের সাথেই আছে বিগত দিনের মতোই। তবে নিয়ম বহির্ভূতভাবে কোন অর্থ কাউকে দিতে হবে না এ বিষয়ে তিনি ইজারাদার কে আরো একবার কথা বলে দেবেন। তবে এ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।