মলয় দে নদীয়া :-গরুর গাড়িতে করে অভিনব পদ্ধতিতে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলো শান্তিপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। পথচলতি বিভিন্ন মোটর বাইক আরোহী কে করানো হলো মিষ্টিমুখ।এদিন নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তারা। মূলত পেট্রোল এবং ডিজেলের দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। তাই নয় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পত্রের দাম ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি বর্তমানে পেগাসাস সফটওয়্যার নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত। অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনের যাবতীয় তথ্য নেওয়ার চেষ্টা করছে। নদীয়া দক্ষিণের প্রাক্তন যুব সভাপতি প্রসেনজিৎ মন্ডল বলেন, যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে কেন্দ্র সরকারের নির্দেশে বেআইনিভাবে ফোন থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাই। রাজ্যজুড়ে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। ঠিক একই ভাবে এদিন শান্তিপুরের ফুলিয়া দেহ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলাম।

