পেট্রোল-ডিজেলের বাড়বাড়ন্ত!

মলয় দে নদীয়া:- ইতিমধ্যেই রাজ্যের চার পাঁচ টি জেলায় সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল, জুটি ডিজেলও নব্বইয়ের ঘরে। নদিয়াও তার মধ্যে অন্যতম।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রেডের দাম বেড়ে হল ব্যারেলপ্রতি 76 . 17 মার্কিন ডলার। অপরিশোধিত তেলের দাম এর প্রভাব থেকে দেশবাসীকে সুরাহা দিতে উৎপাদন শুল্ক কমানোর বিন্দুমাত্র ইঙ্গিত দেয় নি কেন্দ্র। অন্যদিকে রাজ্য সরকারও পেট্রোল ডিজেলের উপর ভ্যাট বা বিক্রয় কর হ্রাসের কথা ঘোষণা করেনি। অর্থনীতিবিদরা মনে করছেন জিএসটির অন্তর্ভুক্ত হলে রেহাই পাবে সাধারন মানুষ, কিন্তু সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতায় পেট্রোল পাম্প মালিকরা সন্ধ্যে সাতটা থেকে সকাল 7 টা পর্যন্ত প্রতীকী বন্ধ রাখছেন প্রতিবাদে। বাম কংগ্রেস তৃণমূল প্রত্যেক দলই পৃথকভাবে আন্দোলনে সামিল হয়েছেন। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হলেও, কথোপকথন সূত্রে জানা যায় মনের কোনায় একরাশ ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে তাদের।

এক নজরে জেলার বিভিন্ন পাম্পের পেট্রোল এবং ডিজেলের সর্বোচ্চ মূল্য

কল্যাণী- – – পেট্রোল 99.9 8, ডিজেল 92.95, রানাঘাট– -পেট্রোল 100.08, ডিজেল 92.93
কৃষ্ণনগর- – – পেট্রোল 100.28, ডিজেল 93.1 6
শান্তিপুর- – – 100.27, ডিজেল 93.04, বেথুয়া – – – 100.85, ডিজেল 93.57
আসাননগর – – – পেট্রোল 100 .51 , ডিজেল 93.26,
চাকদহ — – পেট্রোল 100.09 , ডিজেল 92.86
নবদ্বীপ— পেট্রোল 99.10, ডিজেল 92.08

এইরকমই জেলার অন্যান্য জায়গাতেও সংশ্লিষ্ট এলাকায় লিটার প্রতি সর্বোচ্চ দাম। তবে একই এলাকায় ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়াম দামের সামান্য ফারাক রয়েছে দূরত্ব অনুযায়ী বা প্রস্তুতকারক সংস্থা ভিন্নতার কারণে।