মৌমিতা দেবনাথ,
পেট্রোল ডিজেল ছাড়াই চলবে এবার ন্যানো গাড়ি, কিন্তু কিভাবে ?
পেট্রোল ডিজেল ছাড়া গাড়ি চলবে এ কথা কি স্বপ্নেও কখনো ভাবা যায়। বিষয়টি নতুন মনে হলেও এমনই এক ন্যানো গাড়ি বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার এক ব্যক্তি।নিত্যদিন যেভাবে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে তাতে রীতিমত্ত মধ্যবিত্তের পকেটে ছ্যাকা পড়ে যাওয়ার জোগাড়। তাই সেই ভাবনা থেকেই এবার বাড়িতে থাকা ন্যানো গাড়িকে অভিনব পদ্ধতিতে সাজিয়ে তুলেছেন বাঁকুড়ার কাটজুরি ডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মন্ডল। গাড়ির ইঞ্জিনকে সরিয়ে পলিউশন ফ্রি গাড়ি তিনি নিজে তৈরি করেছেন যেটি তৈরি করতে সময় লেগেছে ১২ থেকে ১৩ দিন। গাড়িটিতে ৭২ ভোল্ট ৬০ লোডের মোটর ইউজ করা হয়েছে। সোলার সিস্টেমের মাধ্যমে এই গাড়ি চলবে। তিনি /জানালেন বাঁকুড়ার মত ছোট শহরের জন্য গাড়িটি একেবারে যথাযথ উপযুক্ত। তার তৈরি অভিনব এই ন্যানো গাড়ি এখন ছুটে বেড়াচ্ছে এলাকার রাস্তার এপ্রান্ত থেকে ও প্রান্ত।

