পেটে অ্যাপেন্ডিক্সের অসহ্য যন্ত্রণা নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্র

মৌমিতা দেবনাথ,
পেটে অ্যাপেন্ডিক্সের অসহ্য যন্ত্রণা নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্র
পেটে অ্যাপেন্ডিক্সের দুর্বিসহ ব্যথা নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসল ছাত্র। এ যেন এক নজির বিহীন দৃষ্টান্ত।বাংলা পরীক্ষা শেষ হতেই শুরু হয় অসহ্য পেটে যন্ত্রণা। হাসপাতালে ভর্তি হতেই ধরা পড়ে এপেন্ডিক্স। আর সেই অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে ইংরেজি পরীক্ষা দেয় বাঁকুড়ার নেতাজী বিদ্যাপীঠের ছাত্র দীপ দত্ত। বাংলা পরীক্ষার দিন থেকেই নাকি তার অল্প অল্প পেটে ব্যথা ছিল পরীক্ষা দিয়ে বাড়ি পৌঁছাতেই শুরু হয় অসহ্য যন্ত্রনা এরপর তাকে তড়িঘড়ি রায়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয় সেখানেই জেলা প্রশাসন পুলিশ, ডাক্তার সকলের সহযোগিতায় সেই ছাত্র দিল মাধ্যমিক পরীক্ষা। এ বিষয়ে মাধ্যমিকের বাঁকুড়া জেলা কনভেনার গৌতম দাস জানালেন তিনি অত্যন্ত খুশি যে জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রটি দিতে পেরেছে। সেজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য।