পুলিশের জালে চাপরার তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতী ফুলতাব মহলদার
হাতকাটা মাসুদের পর পুলিশের জালে আটক চাপড়ার আর এক কুখ্যাত দুষ্কৃতী ফুলতাব মহলদার। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে চাপড়া হাতিশালা এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তাণ্ডব চালানোর। জানা গেছে তিনি চাপরার এক নং ব্লক সভাপতি শুকদেব ব্রহ্মের ঘনিষ্ট হওয়ায় গোটা এলাকা জুড়ে তার দৌরাত্ম চলত বলে অভিযোগ। ঠিক যেমনভাবে চাপড়ায় হাত কাটা মাসুদ শাসক দলের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল ঠিক তেমনই ফুলতাবও শাসক দলের ছত্রছায়ায় বেড়ে উঠেছে বলে অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের বাড়িতে ভাঙচুর ও তান্ডব চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ভয় দেখিয়ে এলাকাবাসীর থেকে টাকা তোলারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সোমবার রাতে পুলিশ তাকে হাতিশালা নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

