জলপাইগুড়ি সায়ন সেন :: পুলিশ কর্মী শান্তা সেজে সচেতনতা প্রচার জলপাইগুড়ি তে। আজ জলপাইগুড়ি শহরে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি রেলি বের করা হয়। এদিন এই রেলিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। পুলিশকর্মী কিংশুক বর্মা নিজে স্যান্টাক্লজ সেজে ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পথে ঘুরে ঘুরে মাক্স, স্যানিটাইজার ও চকলেট বিলি করেন। এই দিনটির জন্য কিংশুক বাবু এক বছর ধরে অপেক্ষা করে থাকেন কবে 22 ডিসেম্বর আসবে এবং কবে তিনি এই ছোট ছোট শিশুদের একটু আনন্দ দিতে পারবেন। এর পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার করেন তিনি

