পুরাতন মালদার ০১ জুন : অবশেষে পুরাতন মালদার মঙ্গলবাড়ী গৌড় মহাবিদ্যালয় চালু হলো স্কিল হাব। বৃহস্পতিবার এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌড় মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ অসীম কুমার সরকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনির্বাণ দাস এছাড়াও উপস্থিত ছিলেন গৌড় মহাবিদ্যালয় এর অধ্যাপক নিরঞ্জন মৃধা সহ আরো অন্যান্যরা। এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। তিনি জানিয়েছেন আগামী দিনের যুবক-যুবতীদেরকে কর্মসংস্থানের দিশা দিতে এই স্কিল হাব সেন্টারের সূচনা করা হলো। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া ও শুরু করা হয়েছে এদিন। এই স্কিল হাবে রয়েছে মোট ছয়টি কোর্স। উচ্চ মাধ্যমিকের পর থেকেই যে কোন ছাত্র-ছাত্রীরা অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কোর্স করার সুযোগ সুবিধা পাওয়া যাবে। এদিন অধ্যক্ষ অসীম সরকার তিনি আরো বলেন যে প্রশিক্ষণের মধ্যে দিয়েই রয়েছে এর প্রক্রিয়া। প্রশিক্ষণ সম্পন্ন হলেই সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও কর্মসংস্থানের প্রতি আসা যোগাবে সেই ছাত্রছাত্রীদের এবং এর বিশেষ করে ব্যাপক সাড়া মিলবে বলে আশাবাদী তিনিও। এই প্রথম স্কিল হাব সেন্টার গৌর মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজের মধ্যে একটি মালদার রয়েছে জানিয়েছেন তিনি।

