সোমবার দুপুরে পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে বাগানপাড়া এলাকায় আপ রেল লাইনের উপরে এক যুবককের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী এবং এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসে এলাকার লোকজন এবং নিহত ওই যুবককে সনাক্ত করা যায়নি নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তবে এলাকাবাসী ধারণা এই যুবকের বাড়ি আশেপাশেই রয়েছে কারণ রেললাইনের ধারে পড়ে রয়েছে তার পায়ের জুতো এবং লোকাল ব্র্যান্ডের একটি বিড়ির প্যাকেট এর থেকে বোঝা যাচ্ছে দুর্ঘটনায় মৃত যুবকটি এলাকারই রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি পুলিশ এবং প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে হাস নিয়ে যায়।

