পুকুরের মাটিকাটা নিয়ে বসার জেরে, মারধরের অভিযোগ নদীয়ার করিমপুরে

মলয় দে নদীয়া:- পুকুরের মাটি কাটা কে কেন্দ্র করে মারধর এবং হত্যার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত গোয়াশ গ্রামে। আজ দুপুরে প্রীতবাস সরকার তার নিজের বাড়িতে ছিলেন। তার অভিযোগ সেই সময় সুকল্যাণ সরকার, সুদীপ সরকার, গৌতম সরকার এবং সুমন সরকার এই চারজন ব্যক্তি তার বাড়িতে চড়াও হয়। পুকুরের মাটি কাটা কে কেন্দ্র করে বচসা বাধে। এরপর তারা লাঠি সোটা দিয়ে মারধর করে, অন্ডকোষে লাথি মারে এবং প্রাণে মারার হুমকি দেয় ও হাতে ছুরি চালায়। পোস্ট অফিস থেকে তড়িঘড়ি প্রীতবাসের মা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ, তার কেশগুচ্ছ ধরে তাকে ঘোরানো হয় ।এমনটাও অভিযোগ, অভিযোগকারীর পক্ষ থেকে। অভিযোগকারীনি পূর্ণিমা সরকার, স্বামী শম্ভুনাথ সরকার, গ্রাম গোয়াশ, আজ উক্ত বিষয়ে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মোতাবেক করিমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।