পিস্তল সহ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।

পিস্তল সহ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির ভাদুরিয়াপাড়া বাজারে এক মহিলাকে আটক করে জলঙ্গি থানার পুলিশ। আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়। একটি পিস্তল, পাইপগান, 14 রাউন্ড গুলি, ফেন্সিডিল 105। ধৃত ওই মহিলার নাম সোনিয়া, বাড়ি ঘোষপাড়ার এলাকায়। ধৃত ওই মহিলাকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হলে, জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রের খবর।