মৌমিতা দেবনাথ
পিভিসি পাইপ দিয়ে বাঁশি বানিয়ে মধুর সুরে তা বাজাচ্ছেন বাশুরিয়া
বাঁশির নাম শুনলেই সকলের মাথায় আসে বাঁশ দিয়ে তৈরি বাসি। কিন্তু ভেবে দেখেছেন কি বাশ ছাড়াও তৈরি হতে পারে বাসি তাও আবার জলের পাইপ দিয়ে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। উত্তরপাড়ার বাসিন্দা সৌভিক পাল বাশের বাসির বদলে বাজাচ্ছেন পিভিসি পাইপের বাঁশি। কিন্তু হঠাৎ কেন পিভিসি পাইপ দিয়ে বাঁশি বানানোর কথা তার মাথায় এলো এবং এ প্রসঙ্গে তিনি জানালেন নিত্যদিন যেভাবে বাঁশি বানানোর জন্য বাঁশ গাছ কাটা হচ্ছে তাতে এমন চলতে থাকে একদিন প্রকৃতির বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই বাঁশ গাছ তাই হঠাৎ করে তার মাথায় আসে পাইপ দিয়ে বাঁশি বানানোর কথা। তার এই বাঁশির সুরে এখন মেতেছে এলাকার মানুষরা। কারণ পিভিসি পাইপ দিয়েও যে এত সুন্দর বাদ্যযন্ত্র তৈরি করা যায় তা সকলের ধারণার বাইরে। এ বিষয়ে সৌভিক পাল আরো জানালেন বাঁশের বাঁশির ক্ষেত্রে মাঝেমধ্যেই পিচের সমস্যা হয় কিন্তু এই বাঁশিতে সেরকম কোন সমস্যাই পাওয়া যাবে না। যার ফলে সুরকাররা নির্দ্বিধায় পিভিসি পাইপের এই বাঁশি বাজাতে পারবেন।

