পারিবারিক বিবাদের জেরে দাদু ও নাতিকে চাকু মারার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, রবিবার রাতে মালদা জেলার রতুয়া থানার দুর্গাপুর এলাকায়। আহত রাহলেন বিশ্বজিৎ সাহা বয়স(১৮) ও দ্বিজেন সাহা বয়স((৬৫)বছর। অভিযুক্তরা হল প্রকাশ সাহা, বাপির সাহা ও ছোটন সাহা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে টাকা পয়সা নিয়ে ভাগাভাগি জেরে দ্বিজেন সাহার ছোট ছেলে প্রকাশ সাহা গতকাল বাবার ওপর চড়াও হয়। সেই সময় বাধা দিতে যায় নাতি বিশ্বজিৎ সাহা। তাকে মারধোর করে পেটে চাকু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। নাতিকে বাঁচাতে যায় দাদু দ্বিজেন সাহা। তাকেও বিধরক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছোট ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় পড়েই তড়িঘড়ি দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হলে রাতেই দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুইজনে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

