মৌমিতা দেবনাথ,
দীর্ঘ চার বছর যাবত এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা। আর সেই কারণে আজ ৯ ই মে মঙ্গলবার পানীয় জলের দাবিতে চাকদহ নেতাজি বাজার ২৮ নম্বর রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ চার বছর এলাকায় পানীয় জলের সমস্যাতো রয়েছে কিন্তু বিগত ছয় মাস যাবত এলাকায় বন্ধ পানীয় জল। কখনো জল আসছে আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে।বারংবার এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে তারা অনেক রকম প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু সমস্যার কোন সমাধান করা হয়নি বলে অভিযোগ।
রান্না খাওয়া এবং কাজকর্ম বন্ধ করে আজ দুপুর বারোটা থেকে ২৮ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয়রা। সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। রোড অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। বাসিন্দাদের দাবি অবিলম্বে তাদের পানীয় জল দিতে হবে। এমনকি জল না দেওয়া হলে অঞ্চল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুংকারও দিলেন স্থানীয়রা।পরিস্থিতি সামাল দিতে এরপর ঘটনা স্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ প্রশাসন এবং ঘেটুগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি গোবিন্দ ঘোষ। অঞ্চল সভাপতিকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বাসিন্দারা। যদিও ঘেটু গাছির অঞ্চল সভাপতি দ্রুত প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন।

