পহেলা মাঘ উপলক্ষে নদীয়ার তেহট্ট নিশ্চিন্তপুরের বহু প্রাচীন জাগ্রত হাঁড়িরামের পূজা
মলয় দে নদীয়া:- দীর্ঘদিনের ঐতিহ্য মেনে শনিবার অর্থাৎ মাঘ মাসের প্রথম দিনে তেহট্টের নিশ্চিন্তপুরে অনুষ্ঠিত হল বাবা হাঁড়িরামের পূজা। এলাকাবাসীদের মতে, এই পুজো খুব জাগ্রত । ফলে বহু দূর দুরান্তের মানুষ এসে এই পুজোতে অংশগ্রহণ করেন। শোনা যায় অতীতে দেশ ভাগের আগে থেকেই বাংলাদেশের মেহেরপুর থেকে আনা ঠাকুর এখানে পূজিত হতো। তবে এখন তা না করা হলেও সেই থেকেই যাবতীয় রীতি নীতি মেনেই হয়ে আসছে এই পূজা। মানুষের বিশ্বাস বাবা হাঁড়িরাম এর কাছে কোনো কিছু মানত করলে তার মন্সকামনা পূর্ণ হয়। আর সেই জন্যই এই দিনে প্রচুর মানুষের সমগণ হয় দূর দূরান্ত থেকে। বসে মেলাও। কিন্তু এবছর কোভিড পরিস্তির জন্য মেলা বন্ধ রাখা হয়েছে বলে জানান মেলা কর্তৃপক্ষ। পুজো উদ্যোক্তারা, কোভিড বিধি মেনে আয়োজন করলেও পুজো দিতে ভিড় জমান অসংখ্য মানুষ। মাস্ক পড়া নিয়ে বারবার সাধারণ মানুষকে সতর্ক করলেও অধিকাংশের মুখেই তা লক্ষ্য করা যায়নি।

