মৌমিতা দেবনাথ
পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেব
অভিনেতা সাংসদ দেবের মুকুটে জুড়ল নয়া পালক। এবার পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দেব। বুধবার এই দায়িত্ব তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নএ অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের সঙ্গে বৈঠকের শেষ লগ্নে আচমকাই এই প্রস্তাব রাখেন মমতা। যদিও এতদিন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত হওয়ার কারণে সময় দিতে পারেন না। যেই কারণেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন। প্রথমে মুখ্যমন্ত্রী এমন প্রস্তাবে বেশ খানিকটা চমকে যান দেব তারপরে ঘাড় নেড়ে তিনি প্রস্তাব সমর্থন করেন। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন শাহরুখ এমনিতে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে কিন্তু ও যেহেতু খুবই ব্যস্ত তাই দেব তুমি অ্যাম্বাসেডর হয়ে যাও। দেবের সাথে আরো দু-তিন জনকে নিয়ে পর্যটন বিভাগের ওপর একটি তথ্যচিত্র বানানোর জন্য নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

