নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পরেশ রাওয়ালের মাছ ভাজা মন্তব্যের প্রতিবাদে অভিনেতাকে মাছ ভেজে খাওয়ালো এসএফআই।
বাঙালির মৎস্য প্রীতি নিয়ে পদার্থ পড়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। এবার সেই মন্তব্যের প্রতিবাদে হুগলির কোন্নগর স্টেশনের পাশে প্রতিবাদে পথ চলতি মানুষদের মাছ ভেজে খাওয়ালো এসএফআই। শুধু তাই নয় হেরাফেরি অভিনেতার ছবিতে মাছ ভাজার টুকরো ছুঁয়ে দিলেন বাম ছাত্র সমর্থকরা।গুজরাট বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপির হয়ে প্রচারে আসেন অভিনেতা পরেশ রাওয়াল। সেখানেই তিনি সরাসরি বাঙ্গালীদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করলেন। বাঙ্গালীদের উদ্দেশ্যে মন্তব্য করে তিনি বললেন যে বাঙালিরা যদি চারপাশে মাছ রান্না শুরু করেন তবে কি করবেন? শুধু তাই না তার আরো মন্তব্য গ্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন প্রথমে বাঙ্গালীদের জন্য মাছ রান্না করবেন? এই বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে রোহিঙ্গা প্রসঙ্গ টেনে এনেছিলেন পরেশ রাওয়াল।
এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত তোলপাড়। বিতর্কের এমনই তুঙ্গে যে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ। ফিরিয়ে নিতে কার্যত বাধ্য হলেন তিনি। ট্যুইটারে তিনি লেখেন, ‘ অবশ্যই মাছ আমার কাছে সমস্যা নয় কারণ গুজরাতিরাও মাছ রান্না করে খায়। কিন্তু আমাকে বাংলা বলতে স্পষ্ট করে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাকে বুঝিয়েছি। কিন্তু তারপরও যদি আমি আপনার অনুভূতিকে আঘাত দিয়ে থাকি তবে আমি ক্ষমাপ্রার্থী। এই বেফাস মন্তব্যেই মাছ ভেজে প্রতিবাদ দেখাল বাম ছাত্র সমর্থক।

