পরীক্ষায় নকল করার অভিযোগ উঠলেও সে নকল করেনি এই দাবিতে অনড় ছিলো ছাত্রী। অভিযোগ,তার পরেও স্কুল কর্তৃপক্ষ অবিভাবকদের ডেকে পাঠানোয় কিছুটা আত্মসন্মান কিছুটা লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিল জলপাইগুড়ি র অষ্টম শ্রেনীর এক ছাত্রী।ঘটনায় হতবাক পরিবার ও পাড়াপ্রতিবেশিরা।শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্কুলের এক শিক্ষিকা ও এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযোগ, ক্লাসের ই এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ছাত্রীর পরিবার কে ডেকে পাঠান স্কুল কর্তৃপক্ষ। এর পরই মানষিক ভাবে ভেঙে পড়ে ছাত্রী। গতকাল রাতে নিজের ঘরে গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে সে।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে ছাত্রী। লিখেছে,মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিলো সে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ কে দায়ী করার পাশাপাশি স্কুলেরই এক শিক্ষিকা এবং ওই অভিযোগকারী ছাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার।

