নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
স্কুলের পরীক্ষা বন্ধ করে দেদারে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। এমনই অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। নদীয়ার চাপড়া ব্লকের শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুলের পরীক্ষা বন্ধ করে ক্যাম্প চালানোর কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জ্যোতির্ময় ঘোষ। তার অভিযোগ স্কুলের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে যে স্কুলের মধ্যে পরীক্ষা বন্ধ করে দুয়ারী সরকার ক্যাম্প না করার জন্য। কিন্তু কোন কথা না শোনায় অবশেষে এক প্রকার বাধ্য হয়ে বিষয়টি আমরা মেনে নিয়েছি। ক্যাম্প চলাকালীন স্কুলে পরীক্ষা নেওয়া অসুবিধা হতো, তাই পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানালেন যে তারা সরকারি চাকরি করেন তাই সরকারের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার জন্যই এক প্রকার বাধ্য হয়ে তাদের বিষয়টি মেনে নিতে হয়েছে। এতে পড়ুয়াদের ক্ষতি হয়েছে এবং শুধু তাই নয় ক্ষতি হয়েছে স্কুল পরিচালনায়ও। তবে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা, তাদের অভিযোগ যে স্কুল ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা বন্ধ করে কিভাবে দুয়ারে সরকার চলতে পারে।

