পরিবেশের ভারসাম্য এবং সৌন্দর্যয়ের লক্ষ্যে অভিনব উদ্যোগ ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের

পরিবেশের ভারসাম্য এবং সৌন্দর্যয়ের লক্ষ্যে অভিনব উদ্যোগ ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল এর উদ্যোগে এবারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হলো। মালঞ্চ পল্লী সাবওয়ে গেট থেকে শুরু করে তুলসী মোর পর্যন্ত রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে ইতিমধ্যে। এতে ওয়ার্ডের সৌন্দর্যেন্ট যেমন হবে ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে জানান কাউন্সিলার মনীষা সাহা মন্ডল। তিনি আরো জানান গোটা ওয়ার্ড জুড়েই বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষ নিধন রুখতে মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য এবং সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছেন তিনি।